
সাংবাদিকতার প্রথম এক যুগ রাজনীতি, সংসদীয় কার্যক্রম নিয়ে রিপোর্টিং করেছেন। এখন করছেন সম্পাদনার কাজ। পেশাগত জীবনের প্রায় পুরোটাই অনলাইন সংবাদমাধ্যমে কাজ করেছেন। টেলিভিশনেও কাজের সামান্য অভিজ্ঞতা রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের প্রাক্তনী কাজী সাজিদুল হকের। ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে ভারতের সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে ছোটখাটো পড়াশোনা করেছেন। খাবার ও খাদ্য সংস্কৃতি নিয়ে লেখালেখি করেন। দেশ-বিদেশের খাদ্য সংস্কৃতি নিয়ে বইও লিখেছেন।